জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন কংগ্রেস।

ইন্ডিয়ানার রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস কংগ্রেসে এ প্রস্তাব উত্থাপন করেন। এতে বিএনপি-সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি জামায়াতে ইসলামীসহ অন্যান্য চরমপন্থী সংগঠনের সাথে সম্পর্ক ছেদ করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটি পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবে জামায়াতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দলটি ধর্মীয় স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এই হুমকি মোকাবিলায় তার সক্ষমতা উপড়ে ফেলতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেসম্যান ব্যাংকস বলেন, যুক্তরাষ্ট্রেও জামায়াতে ইসলামীর ভাবধারা পোষণ করে; এমন অনেক সংগঠন রয়েছে যারা তহবিল সংগ্রহের সঙ্গে যুক্ত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে