ফেব্রুয়ারি শেষ তাই মার্চের শুরুতে বইমেলাও শেষ মনে করে লোকসমাগম ছিলো অনেক কম।শিশুপ্রহরেও ছিলো তুলনামূলক কম ভিড়। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা, বেড়েছে বই বিক্রিও। তবে নতুন কোনো বই প্রকাশিত হয়নি আজ।
বাবার হাত ধরে সময় বাড়ানো মেলার শিশুপ্রহরে এসেছে অরিত্র ঋদ্ধি বিশাস। অরিত্র এ বছরের অমর একুশে গ্রন্থমেলার কনিষ্ঠ লেখক। অরিত্রর মতোই আরো অনেকে এসেছে বাবা-মায়ের হাত ধরে। সিসিমপুর ছিলো তাদের আগ্রহের কেন্দ্রে। ২৫ বছর পর সময় বাড়ানো মেলায় সকালে লোকসমাগম ও বইয়ের বিক্রি কম থাকলেও প্রকাশক ও বিক্রয়কর্মীরা আশাবাদী, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এই দুইদিন কাঙ্ক্ষিত বিক্রি হবে।
শুক্র-শনিবার বইমেলা চলবে জেনে এসেছেন এমন অনেকে যারা গত ২৮ দিনে মেলার আসার সুযোগ পাননি। তাদের কণ্ঠে ছিলো উচ্ছ্বাস। আজ শনিবারও মেলা শুরু হবে সকাল ১১টায়, থাকছে বইমেলার সকল নিয়মিত আয়োজন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























