ভবন নির্মানের জন্য এখন থেকে বাধ্যতামূলকভাবে সব ধরনের ইনস্যুরেন্স করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার সকালে সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে একথা কথা জানান মন্ত্রী।

কেউ ভবন নির্মানের এ নিয়ম অমান্য করলে আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এর ফলে কাজের সাথে সংশ্লিষ্টদের জীবনের ঝুঁকি কমবে। এছাড়া ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে। এখন থেকে মাত্র চারটি প্রতিষ্ঠানের অনুমোদন নিলেই হবে বলেও জানান তিনি।

এছাড়া, পহেলা মে থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের সব কাজ অনলাইনে হবে। এবং এতে মানুষকে আর হয়রানি শিকার হতে হবে না বলেও জানান মন্ত্রী।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে