চিকিৎসা সেবায় নিয়োজিত সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সাথে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেয়া-সংক্রান্ত ধারাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেনের সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা-সংক্রান্ত রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এফআর এম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
অফিস চলাকালীন সময়ে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ৪ ফেব্র“য়ারি হাইকোর্টে রিট করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























