দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৯ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২১ জন বিশিষ্ট নাগরিকের নাম ও অবদানের ক্ষেত্র প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যারা পদক পাচ্ছেন: অধ্যাপক হালিমা খাতুন (ভাষা আন্দোলন, মরণোত্তর); অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু (ভাষা আন্দোলন); অধ্যাপক মনোয়ারা ইসলাম (ভাষা আন্দোলন); সুবীর নন্দী (শিল্পকলা- সঙ্গীত); মরহুম আজম খান (শিল্পকলা- সঙ্গীত, মরণোত্তর); খায়রুল আনাম শাকিল (শিল্পকলা- সঙ্গীত); লাকী ইনাম (শিল্পকলা- অভিনয়); সুবর্ণা মুস্তাফা (শিল্পকলা- অভিনয়); লিয়াকত আলী লাকী (শিল্পকলা- অভিনয়); সাইদা খানম (শিল্পকলা- আলোকচিত্র); জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলা- চারুকলা); ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (মুক্তিযুদ্ধ); ডক্টর বিশ^জিৎ ঘোষ (গবেষণা); ড. মাহবুবুল হক (গবেষণা); ডক্টর প্রণব কুমার বড়–য়া (শিক্ষা); রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য); ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য); অসীম সাহা (ভাষা ও সাহিত্য); আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য); মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য); হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে