পর্দা উঠেছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলার। নতুন বইয়ের গন্ধ ভেসে আসতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের দোকানগুলো থেকে। এখন শুরু হচ্ছে বই প্রেমীদের ছুটে চলা।কিন্তু এমনও হয়, শত ইচ্ছে থাকার পরেও অনেকেই মেলায় গিয়ে পছন্দের বই কিনতে পারেন না ।

রাজধানীতে থাকলেও অনেকেই কাজের কারণে কিংবা ঢাকার বাহিরে থাকায় সেই উৎসবে সামিল হতে পারেন না। কিন্তু বইমেলার বই তো চাই। সেসব পাঠকদের জন্য ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন ই-কমার্স সাইট দিচ্ছে অনলাইনে বই কেনার সুযোগ। বলা যায়, তারা একটা ভার্চুয়াল মেলা করছে অনলাইনে। যেখানেও থাকছে নানান ছাড়-অফার।

বইমেলা উপলক্ষ্যে অনলাইনে বই বিক্রির ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকম করেছে নানান আয়োজন। ফেব্রুয়ারি মাসব্যাপী রকমারিতে শুরু হয়েছে বইয়ের অনলাইন উৎসব। সেখানেও আমেজ দেবার চেষ্টা করেছে বই মেলার।রকমারি ডটকমের প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সোহাগ টেকশহরডটকমকে বলেন, বাংলাদেশের সবাই বই পড়ুক এটাই আমাদের চাওয়া।

সেই লক্ষ্য ৭ বছর ধরে কাজ করছি। বইমেলা উপলক্ষ্যে রকমারিতে পাওয়া যাচ্ছে মূল্য ছাড় ও উপহার।ফেব্রুয়ারি জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্যাম্পিং করবে রকমারি। থাকবে লেখকদের নিয়ে লাইভ আড্ডাও। ই-কমার্স সাইটটি থেকে বইমেলার বই কেনাকাটায় পাওয়া যাবে ২৫ শতাংশ মূল্যছাড়। এছাড়া বিশেষ কিছু বইতে আরও বেশি ছাড় থাকবে।বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা ও ফ্রি ডেলিভারি সেবা থাকছে। অনলাইনে বিভিন্ন ব্যাংকের কার্ডে পেমেন্ট করলে থাকবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া উপহার হিসেবে বই মিলবে। থাকবে ফ্রি বুক মার্ক এবং প্রতিদিন দৈব চয়নে সেরা ক্রেতা নির্বাচনে আরও বই উপহার।

বইমেলা উপলক্ষ্যে ই-কমার্স প্লাটফর্ম অথবা ডটকমে থাকছে বেশকিছু অফার। মেলা উপলক্ষ্যে লেখকের বই প্রি-বুক সুবিধা দিচ্ছে প্লাটফর্মটি। ছাড়ে অথবা ডটকম থেকে ৫০০ টাকার বই কেনা যাচ্ছে ১০০ টাকায়।

সম্প্রতি দেশের বাজারে আসা ই-কমার্স প্লাটফর্ম ইভ‍্যাতিতে বই মেলা উপলক্ষ‍্যে বই কেনার সুবিধা পাওয়া যাচ্ছে। এর বাইরে অফার হিসেবে প্লাটফর্মটি থেকে গ্রাহকরা বিনামূল‍্যে পছন্দের বই পেতে পারেন। এজন‍্য এই ঠিকানায় গিয়ে গ্রাহকদের নিবন্ধন করতে হবে।

২১শে ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০ টার মধ্যে অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে অফারটি। সেই অফারে একটা আইডি থেকে একটা বই ফ্রি-তে নেয়া যাবে। যাতে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের বই ফ্রিতে পাবেন ক্রেতারা।এছাড়াও যারা মার্চেন্ট বই বিক্রেতা তাদের ইভ্যালিতে বই বিক্রিতে কোন কমিশন হবে না।। কেউ চাইলে ইভ্যালিতে শপ ক্রিয়েট করে শুরু করতে পারে তার বই বিক্রির ব্যবসাও।

দারাজে ফেব্রুয়ারি মাস জুড়ে বই কেনা যাবে ৩০ শতাংশ ছাড়ে। প্লাটফর্মটিতে অর্ধশতাধিক প্রকাশনীর ১৫ হাজার বই রয়েছে।বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাটি ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে। একই সঙ্গে ই-কমার্স সাইটগুলোতেও আয়োজন চলবে মাসব্যাপী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে