উন্নয়নমূলক কাজের কারণে ঢাকার বায়ুদূষণ প্রতিরোধে রাস্তায় পানি দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বায়ুদূষণ নিয়ে রুলও জারি করেছে আদালত।

ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট সচিবসহ সকলকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এ এফ নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাদেরকে এই আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে