বুলগেরিয়া সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

শুক্রবার বুলগেরিয়া থেকে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর সফরকালে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়।এর আগে গতকাল বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশের এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে সোফিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

সোফিয়া সফরে শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য দেন। এ ছাড়া বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় যোগ দেন শেখ হাসিনা। সেইসাথে দেশটির প্রেসিডেন্ট রোজেন প্লেভনিলিয়েভের সঙ্গেও সাক্ষাৎ করেন ।

ন্যাশনাল ডেস্ক , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে