রাজধানীতে চলছে ট্রাফিক পক্ষ কার্যক্রমের পঞ্চম দিন। চতুর্থবারের মতো এ কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে ডিএমপি।
গত বছরের জুলাইয়ে বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এরপরই সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ দফায় বিশেষ কার্যক্রম পরিচালনা করে ডিএমপি। তবে, এরপরও সড়কে শৃঙ্খলা ফেরেনি।
এর পরিপ্রেক্ষিতে চতুর্থ দফায় ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক পক্ষ পালনের উদ্যোগ নেয় ডিএমপি। বেপরোয়া যানবাহন চালনা বন্ধ, মোটরসাইকেলে বাধ্যতামূলকসহ হেলমেট ব্যবহার, রাস্তা পারাপারে পথচারীদের সচেতন করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে পুলিশ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























