পশ্চিমা দেশের মানুষের কেনাকাটার ধরণ বদলানোর প্রভাবে বদলে যাচ্ছে বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের ব্যবসার ধরণও। গবেষকরা বলছেন, এর নেতিবাচক প্রভাব আসতে পারে দেশের তৈরি পোশাক শিল্পেও।

তৈরি পোশাক শিল্পের বিশ্ব বাজারে প্রধান রপ্তানিকারক দেশ চীন, আর দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ইউরোপ ও আমেরিকাই রপ্তানির সবচেয়ে বড় বাজার। উৎপাদন খরচ কম, শ্রমিকের সহজ লভ্যতাসহ বেশ কিছু সুবিধার কারণে তারা বাংলাদেশকে উৎস দেশ হিসেবে বেছে নিতো। এ বিষয়ে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অনলাইন কেনাকাটায় অভ্যস্ততা বাড়ায় পোশাক শিল্পের ব্যবসায় পরিবর্তন আসতে শুরু করেছে।

নতুন এই ব্যবসায়িক ধারার সাথে বাংলাদেশের উদ্যোক্তারা এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। এ কারণে আমেরিকার মত বড় ক্রেতা দেশ এখন তার কাছের মধ্য-আমেরিকান দেশগুলোকে বেছে নিচ্ছে তৈরি পোশাক সরবরাহের অর্ডার দিতে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, নতুন ব্যবসায়িক ধরণের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে বড় ক্রেতা দেশগুলোর পাশের দেশগুলোতে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি জাপান, রাশিয়া, চীন ও ভারতের মত বেশি জনসখ্যার বড় দেশে তৈরি পোশাকের নতুন বাজার তৈরি করতে হবে। তবে এজন্য এসব দেশের সাথে উচ্চ শুল্ক হারসহ বাণিজ্যিক বাধা দূর করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান উদ্যোক্তারা।

পাশাপাশি রপ্তানির নতুন গন্তব্য পেতে অনলাইনে লেনদেন সক্ষমতা সৃষ্টি ও আকাশ পথে রপ্তানি সুবিধা বাড়ানোর দাবি জানান তারা।

নিউজ ডেস্ক || বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে