রাজনৈতিক দল হিসেবে জামায়াত নিষিদ্ধে আবারও উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে কমিশন গঠনের কথাও জানিয়েছেন তিনি।

টানা দুই মেয়াদের শপথ নেয়ার দুদিন পর সচিবালয়ে আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তারা। আইনমন্ত্রী আনিসুল হক জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য আবারও আইন সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে। সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন।

এছাড়া বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে কমিশন গঠন হচ্ছে বলেও জানিয়েছেন আনিসুল হক। এ লক্ষ্যে আইন প্রণয়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এছাড়া সাক্ষ্য আইনসহ পুরনো আইন যুগোপযোগী করার কাজ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে