সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ এ বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন শিশু, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ দর্শকও। এ জন্য উৎসব কমিটি কর্তৃক প্রদত্ত নিয়মমেনে এসব চলচ্চিত্র বিনামূল্যে উপভোগ করা যাবে। এছাড়া সর্বসাধারণের জন্য ৫০ টাকা হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে প্রদর্শিত হবে শিশুতোষ চলচ্চিত্র। এগুলো বিনামূল্যে উপভোগ করতে পারবে শিশুরা। সেই সাথে তাদের অভিভাবকরাও। সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল ৩টায় প্রদর্শিত চলচ্চিত্রগুলো শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবে। সেক্ষেত্রে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এর বাইরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকেটমূল্য ৫০ টাকা।

শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, ধানমন্ডির অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন ও সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সবার জন্য চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী। তবে এসব মিলনায়তনে আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে দেখতে পারবেন ভিত্তিতে আসন বণ্টন করা হবে। এগুলোতেও চলচ্চিত্র প্রদর্শন হবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল ৩টায়।

যমুনা ফিউচার পার্কের  যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শন হবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল ৩টায়।  এখানে বিনামূল্যে কারো চলচ্চিত্র উপভোগের সুযোগ নেই। এখানে ব্লকবাস্টার কর্তৃপক্ষের নির্ধারিত প্রদর্শনীর বিনিময়ে দর্শকরা উৎসবের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে