নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে পর্যবেক্ষণ না করতে বিভিন্ন সংস্থার প্রতি আহবান জানিয়েছে পর্যবেক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। রাজধানীতে আলোচনা সভায় অনেকে বলেন, অংশগ্রহণের দিক থেকে একাদশ সংসদ নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় হবে। তবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে ‘অগ্রগতির বাংলাদেশ, জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে- ২৫টি পর্যবেক্ষণ সংস্থা ও ২৬টি এনজিও’র মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, নির্বাচনে কোনভাবেই সহিংসতা দেখতে চান না তারা। নির্বচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা ঠেকাতে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অনেক বেশি সতর্ক ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স এর আরেক আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষ যেমন জবাবহিদি মূলক সরকার ব্যবস্থা দেখতে চায় তেমনি নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদও জানতে চায়। দেশে সু-শাসন নিশ্চিত করতে হলে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আলোচকরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে