জাতীয় ভ্যাট দিবস আজ। মূল্য সংযোজন করকে জনপ্রিয় করতে প্রতি বছরের মতো এবারো এ দিবস পালনে বিভিন্ন আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

ভ্যাট সপ্তাহ চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। সকালে এনবিআরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এছাড়াও বিকেল পাঁচটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে সর্বোচ্চ ভ্যাটদানকারীদের সম্মাননা দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে