জনপ্রিয় লোক সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সাভারের জামসিং এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন এনাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।


স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন কাঙালিনী সুফিয়া। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদরোগ ও রক্ত চলাচলে সমস্যা রয়েছে।

সংগীতে অবদানের জন্য ৩০টি জাতীয় ও ১০টি আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে