একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে প্রচার চালাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে শিরীন শারমিনের পাশাপাশি তিনিও মনোনয়ন জমা দিয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে এ নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে নৌকার পক্ষে প্রার্থী হওয়ার কথা ছিলো বঙ্গবন্ধু কন্যার। রংপুর-৬ এ স্পিকার শিরীন শারমিন প্রতিদ্বন্দ্বিতা করলে কেবল গোপালগঞ্জ-৩ থেকেই লড়বেন শেখ হাসিনা।
২০১৪ সালের নির্বাচনে রংপুর-৬ থেকে বিজয়ী হন শেখ হাসিনা। পরে উপ-নির্বাচনে এখান থেকে সংসদ সদস্য হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























