ফ্লাইওভার কোন কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, এতে যানজট কমেনি তবে কিছু কর্মকর্তা ও রাজনীতিকের লাভ হয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। আবদুল্লাহ আবু সায়ীদ অভিযোগ করেন, বাস-ট্রাকের ব্যবসা রমরমা করতে ট্রেন সেবা ইচ্ছা করে উন্নত করা হয়নি।

তিনি আরো বলেন, রাজপথ এখনো পথচারীবান্ধব নয়, দখল করেছে ব্যবসায়ীরা। ফলে পথচারীদের হাঁটতে হচ্ছে রাস্তায়, এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে