চট্টগ্রামে প্রতিবছরই বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা গেলো একবছরে বেড়েছে ৫০ শতাংশ। এই সময়ে কক্সবাজারসহ এ অঞ্চলে রোহিঙ্গা অনুপ্রবেশের হার বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করছে স্বাস্থ্য বিভাগ।

২০১৮ সালের নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে এইচআইভি পজিটিভ রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৩০। তবে আক্রান্তের হার বাড়লেও কমছে মৃত্যুহার। বিশেষজ্ঞরা বলছেন, মূলত প্রবাসী, বিদেশি পর্যটক আর রোহিঙ্গাদের কারণেই চট্টগ্রামে বাড়ছে এইচআইভি পজিটিভের সংখ্যা। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়লেও এইডস প্রতিরোধে এখনো সামগ্রিক তৎপরতা অনেকটাই কম বলে মনে করছেন তারা। এ নিয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কার্যক্রমও সীমিত।

তবে এইচআইভি সংক্রমণের হার আতঙ্কজনক মানতে নারাজ স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্ত রোহিঙ্গাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ।বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে সরকার ও ইউনিসেফের ব্যবস্থাপনায় সমন্বিত এইচআইভি সেবাকেন্দ্র ও পিএমটিসিটি নামে চালু রয়েছে দুটি সেবা কার্যক্রম।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে