প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন চালু করলো গাছ হাসপাতাল। ফেইসবুক ও ফোনে যোগাযোগ করলেই বাসায় গিয়ে গাছের চিকিৎসা দিয়ে আসবে হাসপাতাল গাড়ি। সেবা পাওয়া যাবে বিনামূল্যে।

নগরায়ণের চাপে দ্রুত কমছে গাছপালা। হাসফাঁস জীবনে একটু স্বস্তি পেতে অফিস ও বাসা বাড়ির বেলকুনি ও ছাদে গাছ লাগাচ্ছে অনেকেই। তাদের জন্যই গাছ হাসপাতালের চিন্তা মাথায় আসে আনিসুল হকের। তাঁর কাজ এগিয়ে নিতে চালু হয়েছে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল। একটি গাড়ি নিয়ে হাসপাতালটি চালু হলেও, ধীরে ধীরে যোগ হবে আরো গাড়ি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে