ঢাকার বিমানবন্দর সড়কে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। টঙ্গীসহ এয়ারর্পোট এলাকা জুড়ে ইজতেমা মাঠ দখলের চেষ্টায় সেখানে জড়ো হয়েছে দু’পক্ষের শত শত তাবলীগ জামাতের লোকজন।
শনিবার সকাল থেকে এই উত্তেজনার মধ্যে বিমানবন্দর সড়কের টঙ্গীমুখী অংশে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব হচ্ছে। মহাখালীর পর থেকে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
যানবাহন চলাচল স্বাভাবিক করতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। সকাল সোয়া আটটার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে কর্মসূচি দেয় তাবলিগ জামাতের দুটি পক্ষ। ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে দেওবন্দপন্থী ও সাদপন্থীদের বিবাদ চলছিলো আগে থেকেই। এর জের ধরে সকালে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-প্লাটা ধাওয়া।
আশকোনার ঘটনাস্থলে এখনো মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষ। এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ কর্মসূচি বন্ধের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














