টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তসহ পাইলট নিহত হওয়ার ঘটনা ঘটেছে।জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রশিক্ষণ বিমান এফ ৭ পিজি বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্চ মধুপুরে অাসে প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণের শুরুতেই রেঞ্জ এরিয়ার উপর উড্ডীয়মান অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে অাগুন ধরে যায়।

পরে বিকট শব্দে বোম্বিং পয়েন্টের নিকটস্থ বনে বিমানটি খন্ড বিখন্ড হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পরে। বিমানে থাকা একমাত্র পাইলট উইং কমান্ডার অারিফ অাহমেদ দীপু ঘটনাস্থলেই নিহত হন। মর্মান্তিক এ দূর্ঘটনার খবরে দ্রুত ডিজিএফঅাই, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকিতে অবস্থিত বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্চে মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন এ দুর্ঘটনা এবং পাইলট নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের মরদেহ হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ দূর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।
কে এম মিঠু,
টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























