জাতিয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশ মুসলীম লীগের সমন্বয়ে আরও একটি জোট ’গণঐক্য’ এর আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে নতুন জোট গঠনের উদ্দেশ্য ও পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন জাতিয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, গণমানুষের জোট গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক জোট কাজ করবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে প্রার্থী দেওয়ারও ঘোষণা দেন তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে