ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে “ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ২০১৮” শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
মঞ্চনাটক বাংলা সংস্কৃতির একটি অন্যতম অংশ। অসাধারণ মঞ্চনাটকগুলো এদেশের সংস্কৃতিপ্রিয় মানুষকে সবসময় আনন্দ দিয়েছে এবং নিয়মিত সংস্কৃতি চর্চার সাথে সংযুক্ত রেখেছে।
প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বাংলা সংস্কৃতি চর্চা ও বাংলা সংস্কৃতিকে ধারণ করা অসাধারণ কিছু আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা দেশে ও দেশের বাইরে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ দ্বিতীয় বারের মতো আয়োজন করতে চলেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব’। উৎসব চলবে ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত। দেশের অন্যতম সেরা সেরা তিনটি নাট্যদল তাদের মঞ্চনাটক নিয়ে হাজির হবে টিএসসি মিলনায়তনে।
অনুষ্ঠানের সময়সূচী:
২০ নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০: উদ্বোধনী অনুষ্ঠান ও নাট্যজন সম্মাননা
২০ নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০: আমিনা সুন্দরী (থিয়েটার আর্ট ইউনিট)
২১ নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০: ক্রাচের কর্নেল (বটতলা)
২২ নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০: নিত্যপুরাণ (দেশ নাটক)
স্থান: টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিটি নাটকের টিকেট মূল্য: ৫০ টাকা
বিশেষ দ্রষ্টব্য: উদ্বোধনী অনুষ্ঠান ও নাট্যজন সম্মাননা পর্বটি সকলের জন্য উন্মুক্ত।
শিরিন সুলতানা বাঁধন
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























