প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এসময় বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এসময় তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আইন অনুমোদনে কোনো বাধা নেই বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া চার টেকেনোক্রেট মন্ত্রির পদত্যাগ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট না হওয়া পর্যন্ত তারা মন্ত্রিসভার সদস্য থাকবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে