ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দুবাইয়ে আইসিসি’র সভা শেষে দেশে ফিরে এসব তথ্যই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

র‍্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য নেতিবাচক কিছু না ঘটলে, ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন বোর্ড প্রধান। অবিশ্বাস্যই বলতে হবে। যে কারণে আগে যেনেও বিশ্বাস করতে পারেন নি স্বয়ং বোর্ড প্রধান। পহেলা মে আনুষ্ঠানিকভাবে প্রকাশিতব্য র‍্যাংঙ্কিয়ে বাংলাদেশের ওপরে কেবল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকা। আর পেছনে শ্রীলঙ্কা-পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ, তিন দেশ, চার বিশ্বকাপের মালিক।

অবাক করা এই সাফল্যের রহস্য কি? ২০১২ সালে প্রবর্তিত আইসিসির র‍্যাঙ্কিং পদ্ধতিতে প্রতিবছরের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করা হয় মে মাসের ১ তারিখ। যেখানে বিবেচনায় রাখা হয় সবশেষ তিন বছরের পারফরম্যান্স। সেই হিসাবে ২০১৩-১৪ এবং ১৪-১৫ মৌসুমের ফল ভালো না হলেও, গত বছর ৩৯ ওয়ানডের ২১ টিতে জয়, বদলে দিয়েছে সব হিসাব।

সুখবর আছে আরো। বাংলাদেশের র‍্যাঙ্কিয়ে যা অবস্থা তাতে বড় কোনো বিপর্যয় না হলে খেলতে হবেনা ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্ব। সাফল্য অবিস্মরণীয়। আর তাই বোর্ডের মনোযোগ এখন তা ধারে রাখা। এদিকে সাফল্যের অন্যতম রূপকার মুস্তাফিজুর রহমানের সাসেক্সে খেলার ব্যাপারে শর্ত দেবে বিসিবি, জানান নাজমুল হাসান পাপন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে