সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ ৮৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে সরকার। এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ সহজ হবে। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে প্রকল্প সহায়তা থাকবে ৩ হাজার ১৪৬ কোটি টাকা। আর বাকিটা অর্থায়ন করবে সরকার।
মঙ্গলবার একনেক সভায় মোট ২৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৭৪০ কোটি টাকা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























