আওয়ামী লীগের চার জন নেতাকে দলের মুখপাত্র হিসেবে মনোনীত করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তারা হলেন তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও দীপু মনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এ বিষয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, টিমওয়ার্কের অংশ হিসেবে কাজ ভাগ করে দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














