বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে একসময়ের সংস্কারপন্থিদের দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে নিষ্ক্রিয়দেরও দলে ফেরানোর কথা জানান তিনি। এদিকে, গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে বলে জানান মওদুদ আহমদ। তফসিল ঘোষণার আগে ঐক্যফ্রন্টের ৭ দফা না মানলে গণ-আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। ক্ষমতায় টিকে থাকতে সরকার সংবিধান সংশোধন করেছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় গণতন্ত্র রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে একসময়ের সংস্কারপন্থিদের দলে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেন, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ছাড়তে চায় না সরকার। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গঠন করা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তফসিল ঘোষণার আগেই ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান বিএনপি নেতারা।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে