বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় নাট্যভিনেতা মোশাররফ করিমকে ধারালো অস্ত্র (রাম দা) নিয়ে তাড়া করেছেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। বড় কথা হলো- তারা স্বামী-স্ত্রী। স্ত্রী হয়ে জুঁই করিম কী করে পারলেন এমন কান্ড ঘটাতে, তবে কী তাদের সম্পর্কে ফাঁটল ধরেছে, কী করেছেন মোশাররফ করিম, কী এমন হয়েছে যে তাকে ‘রাম দা’ নিয়ে তাড়া করতে হলো?  শিরোনাম দেখার পর পাঠকের মনে এরূপ প্রশ্ন আসাটা স্বাভাবিক। এ খবর সঠিক যে, মোশাররফ করিমকে ‘রাম দা’ নিয়ে তাড়া করেছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। শুধু তাই নয় শার্টের কলার চেপে ধরে উচ্চস্বরে শাসিয়েছেনও। তবে এখানে একটু হীতে বিপরীত কান্ড ঘটেছে।

মোশাররফ করিমের একটি ভুড়িওয়ালা ছবি আকেঁন জুঁই করিম। ছবিটি দেখার পর প্রচন্ড রেগে যান তিনি। ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে হানা দেন জুঁইয়ের বাড়িতে। তার হাতে লাঠি দেখে ‘রাম দা’ নিয়ে হাজির হন রোবেনা রেজা জুঁই। এরপর প্রকাশ্য দিবালোকে দা উঁচিয়ে তাড়া করেন মোশাররফ করিমকে। এদিকে জুঁই’র হাত থেকে মোশাররফকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন নাদিয়া। সংজ্ঞাহীন নাদিয়াকে কোলে তুলে বাড়ি পর্যন্ত পৌছেও দিয়েছেন মোশাররফ করিম। তবে
এসব কিছুই বাস্তবে নয়। অভিনেতা ও নির্মাতা শামীম জামানের পরিচালনায় ‘চাটাম ঘর’ নাটকের একটি দৃশ্যে এমনটিই দেখা যাবে। বর্তমানে গাজীপুর পূবাইলে শামীম জামান-মোশাররফ করিম-আ.খ.ম হাসানের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে।
নির্মাতা জানিয়েছেন, মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই‘র প্রযোজনা প্রতিষ্ঠান এম প্রোডাকশন ‘চাটাম ঘর’ নির্মাণ করা হচ্ছে।

নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন অর রশীদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, আ.খ.ম হাসান, রোবেনা রেজা জুঁই, নাদিয়া, হিমে হাফিজ, সবুজ, ইমিলা হক, আমিন আজাদ, আমানুল হক হেলাল, মামুনুর রশীদ প্রমূখ। আগামী ১৬ ও ১৭ নভেম্বর (শুক্র-শনি) রাত ৯টা ৫মিনিটে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পর্দায় নাটকটি
দেখা যাবে।

এস এম শাফায়েত, 
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে