আজ সিলেটে প্রথম জনসভা করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা দুই টায় নগরীর রেজিস্টারি মাঠে শুরু হবে সমাবেশ।
সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও জোটের অন্যান্য দলগুলো। নেতারা জানান জনসভার আগে দুপুরে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ রহমাতুল্লার মাজার জিয়ারত করবেন কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবারই সিলেট পৌছান ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ একাধিক নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যদের আজ সকালে যাওয়ার কথা রয়েছে। এদিকে সমাবেশ উপলক্ষ্যে নগরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























