সংগীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ভাওয়াইয়া গানের কিংবদন্তি ওস্তাদ নুরুল ইসলাম জাহিদের কাছে রাজা সংগীতের তাত্ত্বিক বিষয়ে জ্ঞান আহরণ করেন সফিউল আলম রাজা । তিনি বাংলাদেশ বেতারের ‘বিশেষ’ এবং বাংলাদেশ টেলিভিশনের ‘প্রথম’ গ্রেডের শিল্পী।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে আগামী শনিবার, ২৩ এপ্রিল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজার একক ভাওয়াইয়া সন্ধ্যা । সফিউল আলম বাংলাদেশের সবকটি টিভি চ্যানেল, রেডিও এবং মঞ্চে গান করা ছাড়াও ভারতের ‘তারা মিউজিক’, ‘কলকাতা টিভি’সহ বিভিন্ন চ্যানেলে গান পরিবেশন করে প্রশংসা অর্জন করেন।
শিল্পী জীবনের স্বীকৃতিস্বরূপ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে লোকসঙ্গীতে (ভাওয়াইয়া গান নিয়ে) সারাদেশে শ্রেষ্ঠমান বিজয়ী শিল্পী নির্বাচিত হন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘উত্তরের সুরে’ প্লেব্যাক করেছেন।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে রাজার একটি মিক্সড অ্যালবাম এবং ভায়োলিন মিডিয়া থেকে একক অ্যালবাম ‘কবর দেখিয়া যান’ প্রকাশিত হয়েছে। ভাওয়াইয়ার প্রচার-প্রসারে রাজা ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া গানের দল’।২০১১ সালে রাজধানীতে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া স্কুল’।
দীর্ঘ ২৪ বছরের সাংবাদিকতা জীবনে প্রায় ১৪ বছরের অধিক যুগান্তরে কাজ করেছেন।






















