নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলায় জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন। কাজ না থাকায় বাড়িতে বসে কেউ ছেড়া জাল মেরামত করছে, কেউ নতুন জাল বুনছে। নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তা না পাওয়ার অভিযোগ অনেকের।

ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারির পর রাজবাড়ীর পাঁচ উপজেলার কয়েক হাজার জেলে এখন কর্মহীন। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। নিষেধাজ্ঞা চলাকালে এবারো প্রত্যেক জেলেকে সরকারের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেয়ার কথা। তবে এখনও অনেকেই তা পায়নি বলে অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে পরিবারের চাহিদা মেটাতে নিষেধাজ্ঞা অমান্য করাও অপরিহার্য হয়ে উঠতে পারে জানালেন তারা।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, সব জেলে পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। তবে কেউ বাদ পরলে খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। মাছ ধরার এই সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৭ অক্টোবর, যা শেষ হবে ২৮ অক্টোবর

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে