জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছর এই সদস্যপদ থাকবে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৭৮টি ভোট পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ মোট পাঁচটি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। বাকি দেশগুলো হচ্ছে, ভারত, বাহরাইন, ফিজি এবং ফিলিপাইন।
এশিয়া প্যাসিফিক থেকে সদস্যপদের জন্য নির্বাচন করা পাঁচটি দেশই সদস্যপদ পেয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ৪৭ সাতচল্লিশ। পাঁচটি অঞ্চলে ভাগ করে এর সদস্যপদ দেয়া হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














