নোয়াখালীর ভাসান চরে পঁচিশ হাজার রোহিঙ্গা সরিয়ে নেয়ার মতো ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে সকালে ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভাসান চরে ২৫ হাজার রোহিঙ্গা সরানোর অবকাঠামো তৈরি শেষ হয়েছে। যে কোনো দিন প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। এরপরেই সেখানে রোহিঙ্গাদের নেয়া হবে।

মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযানের শিকার হয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে সরিয়ে নেবে সরকার। এজন্য ১০ হাজার একর আয়তনের ভাসান চর বসবাসের উপযোগী করা হচ্ছে। এতে খরচ ধরা হয়েছে, ২ হাজার ৩শ ১২ কোটি টাকা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে