ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসে গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে দেশের সব রুটেই নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে