বরেণ্য নাট্যকার উৎপল দত্তের জনপ্রিয় হাসির নাটক টিনের তলোয়ার শ্রুতি নাটক হিসেবে মঞ্চে এনেছে স্রোত আবৃত্তি সংসদ। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে হয়ে গেল এর মঞ্চায়ন। টিনের তলোয়ার নির্দেশনা দিয়েছেন নাজমুল আহসান তরুণ।

উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ার একটি প্রতীকধর্মী রাজনৈতিক নাটক। একটি থিয়েটার, থিয়েটার সদস্যদের জীবন আর রাজনীতি। হাস্যরসাত্মক এই নাটকের গল্পে উঠে এসেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটি থিয়েটারের ভূমিকা ও তৎকালীন সমাজ বাস্তবতা। শ্রুতিনাটকটির নির্দেশনা দিয়েছেন নাজমুল আহসান তরুণ।

শ্রুতি নাটকের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। আর নাটকের গল্পটি কখনও কখনও দেশের থিয়েটারগুলোর বর্তমান বাস্তবতা বলে মনে করেন নির্দেশক।

আবৃত্তির দল হিসেবে একটি মঞ্চ নাটককে শ্রুতি নাটক হিসেবে পরিবেশনে রয়েছে নানা সীমাবদ্ধতা, জানালেন শিল্পীরা। টিনের তলোয়ার শ্রুতিনাটকে অংশ নেয় বারোজন বাচিক শিল্পী। এর আগে আশিটিরও বেশি প্রযোজনা মঞ্চে এনেছে স্রোত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে