বিএনপি জামায়াতের সহিংসতায় গুরুতর আহত নেতাকর্মী, সাবেক খেলোয়াড়, অভিনেতা, সাহিত্যিকসহ ১২টি পরিবারকে ১ কোটি ৮২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের কাছে চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মুন্না, হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং আবাহনীর সাবেক অধিনায়ক জুম্মন লুসাইয়ের স্ত্রী পুইই লুসাই, অভিনেতা সারওয়ার উদ্দিন ড্যানীরাজ, কবি ও আলোকচিত্রী বিল্লাল হোসেন।

এছাড়া, ফটিকছড়ি বিএনপি জামাতের সহিংসতায় আহত জামাল পাশা এবং চাঁপাইনবাবগঞ্জের নুরজাহান বেগম চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদেরকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য এই অনুদান দেন শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে