দৃষ্টি তন্ময় পরিচালিত প্রথম চলচ্চিত্র, শেকলের দৃশ্যধারণ চলছে ঢাকার বিভিন্ন শ্যুটিংস্পটে। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম ও পরিণয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ক্যামেলিয়া রাঙা ও ওমর মালিক।

মুক্ত চলচ্চিত্র নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভারে ফজলুর রহমান বাবুর বিপরীতে অভিনয় করে আর মমতাজের গান লিপে নিয়ে আইটেম গানে নেচে, ব্যাপক আলোচিত হয়েছিলেন ক্যামেলিয়া রাঙা। এবার তিনি আসছেন অসাম্প্রদায়িক চেতনা ও অসম প্রেমের গল্প নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য ছবি শেকলে। চলচ্চিত্রে ক্যামেলিয়ার বিপরীতে আছেন নবাগত ওমর মালিক। ব্যতিক্রমী গল্পের সিনেমা নিয়ে আশাবাদী তিনি। কবি দেবজ্যোতি ভক্তের গল্প অবলম্বনে শেকলের চিত্রনাট্য লিখেছেন জুয়েল রানা। পুনেতে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা করে আসা তরুণ নির্মাতা দৃষ্টি তন্ময়, বড় বাজেটের সিনেমাটির পরিচালক।

এ মাসের শেষে কক্সবাজার সৈকতে গানের দৃশ্যধারণের পর চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তির লক্ষ্যে কাজ করছেন নির্মাতা।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে