শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধি পাঠানোর চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন ১০ সুন্দরী। আগামী মাসেই শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের লড়াই। এখন চলছে ৩০ জনকে নিয়ে অডিশন রাউন্ড।

এবার প্রাথমিক আবেদনকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের রেকর্ড। আগ্রহী তিরিশ হাজারের মধ্যে থেকে বেছে নেয়া হয়েছে চূড়ান্ত পর্বের তিরিশ জন। এফডিসিতে চলছে অডিশন রাউন্ডের নানা পর্বের দৃশ্যধারণ।এ বছর অডিশন রাউণ্ডে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী তারিন আহমেদ, মডেল খালেদ সুজন ও ইমি, আইনজীবী ফারাবী ও কণ্ঠশিল্পী শুভ্রদেব। তবে গ্র্যান্ড ফিনালেতে নতুন করে আইকন বিচারক যোগ হবেন।অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা ও আরজে নিরব। অক্টোবরের প্রথম সপ্তাহে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। কোনো প্রতিযোগী তথ্য গোপন করলে থাকছে দশ লাখ টাকা জরিমানা।

নির্বাচিত মিস বাংলাদেশ ৭ ডিসেম্বর চীনে মিস ওয়ার্ল্ডের মূল পর্বে যোগ দিতে ঢাকা ছাড়বেন।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে