রাজধানীতে ফের শুরু হচ্ছে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম। বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি থেকে জানানো হয়েছে, এ সময় নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে। এর আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ৫ আগস্ট থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়। ১০ দিনের ওই অভিযানে ১ লাখ ৮০ হাজার ২৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

চালকের বিরুদ্ধে করা হয় ৭৪ হাজার ২২৪টি মামলা। জব্দ করা হয় পাঁচ হাজার ৪১৮টি যানবাহন। জরিমানা করা হয় ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে