এশিয়া কাপের জন্য ঘোষিত দলকে ব্যালান্সড বলছেন নির্বাচকেরা। টপ অর্ডারে লিটন-সাকিবের ওপর ভরসা রাখছেন তারা। সাব্বিরের অভাব আরিফুল-মিঠুন পুশিয়ে দেবে বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশার সুমনের। এদিকে, নতুনদের নিয়ে বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানান এই নির্বাচক।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে খুব একটা পরিবর্তন নেই। এশিয়া কাপে সাব্বির রহমানের জায়গায় আরিফুল হক। এনামুল হক বিজয়ের পরিবর্তে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।
নির্বাচকদের সবচে বড় চিন্তা তামিমের পার্টনার নিয়ে। সৌম্য-ইমরুল একেবারের ব্যর্থ। তবে টি-টোয়েন্টিতে কিছুটা আশা জাগিয়েছেন লিটন দাস। তার উপরই ভরসা রাখতে হচ্ছ। এশিয়া কাপের মিশনের জন্য এই দলকে ব্যালেন্সড বলছেন নির্বাচকরা।শৃঙ্খলাজনিত কারন, বাজে পারফর্মেন্স দুইয়ে মিলে দলে জায়গা হারিয়েছেন সাব্বির। তার পজিশনে মিঠুনের উপর আস্থা। এ-দলের হয়ে নজরে এসেছেন। ট্রাই-নেশনে মাত্র এক ম্যাচে সুযোগ এসেছিলো। এবার অবশ্য তাকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনাই করতে চান নির্বাচকেরা।

নাজমুল হাসান শান্তকে দলে রেখেও খেলান হয়নি ক্যারিবিয় সফরে। এবারও দলে রয়েছেন। মাঠে নামার সম্ভাবণা এবারও ক্ষিণ। তবে টপ অর্ডারে তার জন্য যে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে সে পরিকল্পনা জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে