প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। আজ প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে ঢাকায় ফিরে যোগ দেবেন কর্মস্থলে। সকাল থেকেই রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে রয়েছে বাড়িফেরত মানুষের ভিড়।

সরকারি ছুটি থাকায় গত দুই দিন রাজধানীতে ফিরতে তেমন একটা ঝক্কি-ঝামেলায় পড়তে হয়নি। ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে ততটা চাপ দেখা যায়নি। অবশ্য শনিবার দুপুরের পর থেকে যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নেই রাজধানী ফিরছে মানুষ।

এদিকে ঈদের পরেও রেলের সূচিতে বিপর্যয় দেখা গেছে। বেশিরভাগ ট্রেনই ছাড়ছে কয়েক ঘণ্টা দেরি করে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে দেখা গেছে গাড়ির জট।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে