ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল আটটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

বৃষ্টির পূর্বাভাস ছিলো। এর মধ্যেই সকাল পৌনে সাতটা থেকে সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন মুসল্লিরা। ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। সাধারণের সাথে এক কাতারে নামাজ পড়েন রাষ্ট্রপতি আবদুল হামিদ, বিচারপতি, মন্ত্রি এবং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকেরা।শোকের মাসে বঙ্গবন্ধুর পরিবারের জন্যে দোয়া করা হয়। কামনা করে দেশের উন্নয়ন ও সাফল্য। সম্প্রীতি বাড়াতে একে অন্যের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল ৭টায়। অনুষ্ঠিত হয় ৫টি জামাত। এবার ঢাকার দুই সিটিতে ৪০৯ টি ঈদ জামাতে অংশ নিয়েছে নগরবাসী।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে