ঈদযাত্রায় আজও সব মহাসড়কেই রয়েছে গাড়ির দীর্ঘ সারি। বিভিন্ন এলাকায় থেমে থেমে দেখা দিচ্ছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্তক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নানা পয়েন্টে রয়েছে যানবাহনের চাপ। গাড়ি চলছে ধীরগতিতে। সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি, এসব এলাকায় সড়কে দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে যাত্রীরা। উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল পয়েন্টে গাড়ি চলছে ধীরগতিতে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে কুমিল্লায় মেঘনা-গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় গাড়ি চলছে ধীরগতিতে।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে