রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ মো. তাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি এ সময় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. তাজুল ইসলাম (৭৩) গতরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে