প্রত্যাশা মত গ্রুপ সেরা হয়েই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কিশোরীরা। নেপালের বিপক্ষে সুযোগ নষ্ট আর ফিনিশিংয়ের দূর্বলতায় স্কোর লাইনটা বড় হয়নি। তারপরও ৩-০ গোলের জয়ে দাপট দেখিয়েছে মারিয়ার দল। ফাইনালের পথে বাংলাদেশের বাধা এ-গ্রুপের রানার্স আপ ভুটান।

নেপালকে অনায়াসে হারানো যাবে সেই আত্মবিশ্বাসটা ছিলো। ব্যবধান কত হয় তার অপেক্ষা। চাংলিমিথাং স্টেডিয়ামে একচেটিয়া দাপট লাল-সবুজের।নেপালের রক্ষণদূর্গে বারবারই হানা দিয়েছে তবে লাভ হচ্ছিল না। ফিনিশিং দূর্বলতায় গোলমুখ খুলতে পারছিলেন না তহুরু-শামসুন্নাহাররা।একেরপর এক আক্রমণ ভেস্তে গেছে ডি বক্সে ফরোয়ার্ডদের রুখে দিয়ে কাজের কাজটাই করেছে নেপালি মেয়েরা।কাঙ্খিত গোল আসে ফার্স্ট হাফের ইনজুরি টাইমে। মারিয়ার পিনপয়েন্ট ক্রসে বল জালে পাঠিয়েছেন তহুরা খাতুন। স্বস্তি নিয়েই বিরতিতে গেছে বাংলাদেশ।

সেকেন্ড হাফে ব্যবধান বাড়িয়ে নিতে খুব বেশি সময় লাগেনি চ্যাম্পিয়নদের। দ্বিতীয় গোলটা অধিনায়কের। নেপালি রক্ষণের ভুল কাজে লাগিয়েছেন মারিয়া মান্ডা।বারকয়েক বাংলাদেশ রক্ষণেও কাপন ধরিয়েছে নেপাল। তবে ভাগ্যের সহায়তা পায়নি ওরা।এক ঘন্টা পেরুতে ম্যাচের ভাগ্য গড়ে দেন সাজেদা খাতুন। এবারও প্রতিপক্ষ রক্ষণের ভুল, ৩-০ গোলের জয়ে গ্রুপ সেরা বাংলাদেশ। ১৮ আগস্ট শেষ চারে মারিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে