রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আন্দোলনবিরোধীদের সংঘর্ষ হয়েছে। বেলা ১২টায় রামপুরা ও হাতিরঝিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ও রাস্তায় অবস্থান নেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সরানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য কোরে ইটপাটকেল ছোঁড়ে তারা। এই পরিস্থিতির মধ্যে আন্দোলনবিরোধী বেশ কিছু যুবক হেলমেট পরে ছাত্রদের ধাওয়া দেয়, মারধরও করে। এ সময় বেশ কয়েকজন ছাত্রকে আটক করে পুলিশ। খবর পেয়ে দুপুর একটায় তেজগাঁওয়ের আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠিত হয়ে রামপুরার দিকে রওনা হয়।
তাদেরকে হাতিরঝিল এলাকায় বাধা দেয় পুলিশ। ঘটনার পর থেকেই রামপুরা ও হাতিরঝিলে থমথম অবস্থা বিরাজ করছে। এদিকে, নিরাপদ সড়কের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
অনলাইন নিউজ, ইন্ডি/



























