শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হল বিশ্ববাসী। প্রায় এক ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে বেশি পরিস্কার দেখা গেছে পূর্ব ইউরোপ, মধ্য ও পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে। আকাশ মেঘাছন্ন থাকলেও বাংলাদেশ থেকে দেখা গেছে এই গ্রহণ। ২১২৩ সালের ১৯ জুন আবার দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এসময় পৃথিবীর ছায়া ঢেকে যায় চাঁদ, আর আলোক বিকিরণে তা হয়ে ওঠে রক্তাভ। ‘ব্লাড মুন’ নামে পরিচিত। ঢাকার আকাশে রাত ১১টা ১৩ মিনিটি ৬ সেকেন্ডে শুরু হয় গ্রহণ। রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে রক্তাভ চাঁদকে পুরোপুরি গ্রাস করে নেয় অন্ধকার। আর ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় গ্রহণ।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে