বিশ্বকাপ অভিষেকেই দ্যুতিময় হ্যারি কেইন। তিউনিসিয়া ম্যাচে জোড়া গোল কোরে রেকর্ড বইয়ে ঢুকে গেছেন। পানামাও উড়ে গেছে হ্যারি কেইন ঝড়ে।ফার্স্ট হাফে দুই গোল, পেনাল্টি থেকে। সেকেন্ড হাফে ভাগ্যের সহায়তায় পেয়েছেন তিন নম্বর গোল। রোনালদোর পর এই আসরে দ্বিতীয় হ্যাটট্রিক। তবে পাঁচ গোলে হ্যারি কেইন টপকে গেছেন সবাইকে। গোল্ডেন ব্যুটের শক্ত দাবিদার ইংলিশ তারকা।

হ্যারি কেইনের হ্যাটট্রিকে পানামাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৬-১ গোলের জয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। এটি বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। দুই ম্যাচে পাঁচ গোল দিয়ে এখন আসরের টপ স্কোরার হ্যারি কেইন। গোল্ডেন বুটের শক্ত দাবিদার ইংলিশ ফরোয়ার্ড।পানামা ম্যাচের পারফর্মেন্সে কেইন, পৌঁছেছেন জিওফ হার্স্ট-গ্যারি লিনেকারের কাতারে। বিশ্বকাপে ইংল্যান্ড জার্সিতে তৃতীয় হ্যাটট্রিক নাম্বান নাইনের। জিওফ হার্স্টেরটা এসেছিল ১৯৬৬ ফাইনালে, ১৯৮৬-তে লিনেকারে পুড়েছিল পোল্যান্ড।ম্যাচের শুরু থেকে দাপট ইংল্যান্ডের। তিউনিসিয়া ম্যাচে প্রথম গোলের জন্য অপেক্ষা ছিল ১১ মিনিট। পুঁচকে পানামার জালে প্রথম গোল দিয়েছে ৮ মিনিটে। হাইস্কোরিং ম্যাচের আভাস দেন জন স্টোনস। ফার্স্ট হাফে গুনে-গুনে পাঁচ গোল দিয়েছে থ্রি লায়ন্স। স্টোনস-হ্যারি কেইনের জোড়ার সঙ্গে একটা গোল লিংগার্ডের।

মিনিট বারো আগে একটা গোল শোধ দিয়ে সান্তনা খুঁজেছে পানামা। দুই জয়ে নক আউট নিশ্চিত ইংল্যান্ডের। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হতে বেলজিয়াম বাধা টপকাতে হবে কেইন-স্টার্লিংদের। ২৮ জুন লড়বে দুই দল।

মাহমুদা আক্তার অন্তি
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে