উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে জেমস গাইবেন ধানমন্ডি ৮ নম্বরের লেফটেন্যান্ট শেখ জামাল মাঠে নগরবাউল জেমসের গানে শ্রোতারা মেতে উঠবে এবারের পহেলা বৈশাখে। আগামী ১৪ এপ্রিল ধানমন্ডির লেফটেন্যান্ট শেখ জামাল মাঠে সংগীত পরিবেশন করবেন তিনি। এই আয়োজনের নাম ‘অলটাইম রাঙানো বৈশাখ পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস’।
কনসার্টে জেমসের পাশাপাশি গান শোনাবেন একঝাঁক কণ্ঠশিল্পী। এই তালিকায় আছেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড।
জানা গেছে, জেমস মঞ্চে উঠবেন বিকেল ৩টায়। ‘রাঙানো বৈশাখ’-এ যোগ দেওয়া নিয়ে ভক্তদের উদ্দেশে একটি ভিডিওবার্তা তৈরি করছেন বিখ্যাত এই রকতারকা। ক্লাব ইলেভেন ইনসেপশনের ফেসবুক পেইজ এবং বৈশাখী টিভিরে পর্দায় দেখা যাচ্ছে ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে থাকছে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আয়োজন। এগুলো হলো লাঠি খেলা, বায়োস্কোপ, পাতা খেলা, বৈশাখী মেলা, বাদর নাচ, হাতি প্রভৃতি। ঢাকা উত্তরের সাঈদ খোকন জানান, ‘সবাইকে নববর্ষের সুস্থ বিনোদনের নিশ্চয়তা দিতেই আমাদের এ আয়োজন। আশা করি সবাই খুব আনন্দ নিয়েই বাসায় ফিরবেন।’
অনুষ্ঠান শুরু হবে ভোর সাড়ে ৬টায়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এর আয়োজন করেছে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ক্লাব ইলেভেন ইনসেপশন মিডিয়া লিমিডেট। আয়োজক কোম্পানির সিইও খান মুহান্মদ বদরুদ্দীন জানান, সকাল থেকেই গান শোনাবেন শিল্পীরা। দিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।














